প্রধান শিক্ষকের বাণী

মোহাম্মদ আজিজুল হক নিজামী

চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ,ছায়াঘেরা,পাখিডাকা,পাহাড় বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় ১৮৭৪ সালের ২০ জুলাই মুহসিনীয়া মাদ্রাসা নামে চালু হয়ে অনেক চড়াই উৎরাই পেরিয়ে ১৯৬২ সালে হাইস্কুলে রূপান্তরিত হয়। কিন্তু ১৯৯৬ সালে বিদ্যালয়ে পৃথক স্বাধীন প্রশাসন চালু হওয়ার আগ পর্যন্ত হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধীনে পরিচালিত হতো। ২০০৯ সালে দুই শিফট চালু হলে মাত্র ১১জন শিক্ষক দ্বারা দুই শিফটের শ্রেণি কার্যক্রম চলতে থাকে। অতঃপর ২০১৩ সালে শিক্ষক পদ ১৮ এ উন্নীত হয় এবং প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ ২১ জন শিক্ষকের মাধ্যমে দুটি শিফটের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় শতভাগ পাস এবং ১৬৯ জনের মধ্যে ১০৫ জন জিপিএ - ৫ পেয়েছে। এছাড়া ক্রীড়া ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিদ্যালয়ের সুনাম বয়ে আনছে। আমি অত্র বিদ্যালয়, বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। 

মোহাম্মদ আজিজুল হক নিজামী 

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) 

পিডিএস আইডি: ২০১৬৭০৬৮৩৭

সরকারি চাকুরিতে যোগদানের তারিখ : ২৫/০৫/১৯৯১

অত্র বিদ্যালয়ে যোগদানের তারিখ : ০৯/০৫/২০২৪